
আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুরে স্বনামধন্য প্রতিষ্ঠান এল কে এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয় নতুন শিক্ষক নিয়োগ ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন আমাদের বিদ্যালয়ের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় দিন। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিনজন নতুন শিক্ষক আমাদের বিদ্যালয় পরিবারে যোগ দিয়েছেন।
নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ:
আলী আহাম্মদ – সহকারী শিক্ষক (বাংলা) মোঃ আল জাওয়াদ হিমেল – সহকারী শিক্ষক (জীববিজ্ঞান)
মোঃ মোস্তফা কামাল – সহকারী শিক্ষক (ইংরেজি)
অনুষ্ঠানে সভাপতি এডভোকেট ফাহাদ ইসলাম (জনি) নতুন শিক্ষকদের হাতে নিয়োগপত্র প্রদান করেন।এরপর প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশেষ অতিথি মোঃ লুৎফর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ফুল দিয়ে নতুন শিক্ষকদের উষ্ণভাবে বরণ করেন।
আমরা বিশ্বাস করি, নতুন শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, চরিত্র গঠন এবং উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অনন্য ভূমিকা রাখবে।বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের অঙ্গীকার — মানসম্মত শিক্ষা, উজ্জ্বল ভবিষ্যৎ।