ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে যুব রেড ক্রিসেন্ট ও ব্রাক সমন্বয় পরিচ্ছন্নতা বিষয়ক ওরিয়েন্টেশন অভিযান সম্পন্ন

    admin
    March 9, 2026 11:38 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুরে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিম ও ব্র্যাকের সহযোগিতায় পরিচ্ছন্নতা বিষয়ক ওরিয়েন্টেশন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (০৮ মার্চ ২০২৬) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এবং সমাজে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত হয়, যেখানে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

    ওরিয়েন্টেশন শেষে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিমের স্বেচ্ছাসেবকরা ব্র্যাকের সহযোগিতায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।

    আয়োজকরা জানান, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে পরিচ্ছন্নতার বিকল্প নেই। তাই ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

    এ কর্মসূচিতে যুব রেড ক্রিসেন্ট রায়পুর টিমের সদস্যবিন্দুরা অংশগ্রহণ করে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST