ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যুবনেতা মরহুম ফজলুর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি সেলিম রেজা হাবিব

    admin
    March 9, 2026 11:28 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা: সদ্য প্রয়াত সুজানগর পৌর যুবদলের সদস্যসচিব ফজলুর রহমান ফজলুর পরিবারের পাশে দাঁড়ালেন,পাবনা -২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। রোববার বিকেলে পাবনার সুজানগর পৌর যুবদলের সদস্যসচিব ফজলুর রহমান ফজলুর বাড়িতে ছুটে গেলেন, অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। তিনি ঢাকা থেকে পাবনা ডিসি অফিসে জেলা আইনশৃঙ্খলা মিটিং শেষ করে ছুটে যান,সুজানগর পৌর যুবদলের সদস্যসচিব মরহুম ফজলুর রহমান ফজলুর বাড়িতে, সেখানে গিয়ে ফজলুর স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
    এমপি সেলিম রেজা হাবিব ফজলুর স্ত্রীকে ধৈর্য ধারণ করার জন্য বলেন এবং যুবনেতা মরহুম ফজলুর রহমানের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এমপি সেলিম রেজা হাবিব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, আমি নিজেও কয়েকবার ফজলুকে বলেছি, ভালো করে চিকিৎসার জন্য। ফজলু ছিল অনেকটা সহজ সরল,ওর মধ্যে ছিলনা কোন চতুরতা। দল একজন খাঁটি কর্মীকে হারালো। তিনি ফজলুর স্ত্রীকে ধৈর্য ধারণ করতে গিয়ে বলেন, এখন থেকে তোমাকে বাবা ও মায়ের দায়িত্ব পালন করতে হবে। ফজলুর স্ত্রীকে তিনি বলেন,চিন্তা করো না,তোমার সন্তানদের বিষয় গুলো আমি দেখবো। এ সময় উপস্থিত ছিলেন,নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী লান্টু প্রামাণিক, আবুল কালাম আজাদ ও সাংবাদিক এম মনিরুজ্জামান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST