ঢাকাSaturday , 31 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যুবকদের ২ বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে: নূরুল ইসলাম বুলবুল

    admin
    January 31, 2026 10:16 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আমরা নির্বাচিত হলে জনগণ একটি স্মার্টকার্ড পাবে। ওই কার্ডের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, টিআইএনসহ আধুনিক নাগরিক সব সুবিধা পাওয়া যাবে। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি না। ফ্যামিলি কার্ড একটি নতুন ফাঁদ।

    শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর ১০ নম্বর বাঁধে আয়োজিত নির্বাচনি ইশতেহার ঘোষণা এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    নূরুল ইসলাম বুলবুল বলেন, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে সহায়তার জন্য জামায়াতে ইসলামী একটি উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় নির্বাচিত যুবকদের দুই বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। এ অর্থ ব্যবহার করে তারা নিজ নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে ও প্রতিষ্ঠিত হতে পারবে।

    তিনি বলেন, তার ইশতেহারে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্যারামেডিলকেল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানে ন্যায্য অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার করে বলেন পদ্মা ও মহানন্দা নদীতে দীর্ঘস্থায়ী শক্তি শালী বাঁধ নির্মাণ করে চর অঞ্চলে মানুষদের কষ্ট লাঘব করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST