যশোরের ৬টি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু ২৮৯টি আসনে পার্টির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরমধ্যে রওশন এরশাদের আসন খালী রাখা হয়েছে ও এরশাদ পুত্র সাদ এরশাদকে রংপুর-২ আসন থেকে মনোনয়ন দেয়া হয়নি।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন যারা :
যশোর-১ আসনে আক্তারুজ্জামান, যশোর-২ ফিরোজ শাহ, যশোর-৩ মাহবুব আলম, যশোর-৪ জহুরুল হক, যশোর-৫ এম এ হালিম, যশোর-৬ জি এম হাসান।
মঈন উদ্দীন
এডিপি বাংলা
যশোর..