ঢাকাTuesday , 24 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মৌলভীবাজারের জুড়ীতে দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় লাখ টাকা ছিনতাই

    admin
    December 24, 2024 11:52 pm
    Link Copied!

    জুড়ী প্রতিনিধি ঃ

    মৌলভীবাজারের জুড়ীতে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিকশার যাত্রী দুই নারীর কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের তেতইরতল এলাকায় জুড়ী-কুলাউড়া সড়কে ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে সন্ধ্যায় জুড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

    ভুক্তভোগী দুই নারী ও অভিযোগের সূত্রে জানা গেছে, তেতইরতল এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী রাবিনা আক্তার ও সাইদুলের বড় ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম গতকাল উপজেলা সদরে একটি ব্যাংকে টাকা তুলতে যান। সেখান থেকে ১ লাখ ৬০ হাজার টাকা তুলে কিছু কেনাকাটা করে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। বেলা পৌনে একটার দিকে বাড়ির কাছে পৌঁছালে পিছন দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসা দুই আরোহী অটোরিকশার পথরোধ করেন। এ সময় তাঁরা রাজিয়া বেগমের কাঁধে ঝুলানো ব্যাগ ধরে টানাটানি করতে থাকেন। ওই ব্যাগে টাকাসহ তাঁদের দুটি মুঠোফোনের সেট রাখা ছিল। দুই নারী চিৎকার শুরু করলে মোটরসাইকেল আরোহীরা ধারালো দা বের করে প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে কুলাউড়ার দিকে চলে যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সন্ধ্যার দিকে ভুক্তভোগী রাবিনা বেগম বাদী হয়ে অভিযোগ দেন।

    জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন মিয়া মুঠোফোনে বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাঁরা ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST