ঢাকাThursday , 5 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদারীপুর ডাসারের খাতিয়ালে ঘরবাড়িতে আগুনের পর এবার ঘরবাড়ি লুটের অভিযোগ

    admin
    March 5, 2026 1:55 pm
    Link Copied!

    রিপোর্ট-শাহ্ জালাল সরদার, মাদারীপুর।

    মাদারীপুরের ডাসার উপজেলা-র বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লুটপাটের অভিযোগ উঠেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে খাতিয়াল গ্রামে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০টি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ঘরগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। এ ঘটনায় গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে সিআর ১০/২৬ নম্বর মামলা দায়ের করেন লামিয়া নামের এক ভুক্তভোগী।
    মামলার প্রধান আসামি বজলু খাঁ (পিতা: আনোয়ার খাঁ, গ্রাম: খাতিয়াল, থানা: ডাসার, জেলা: মাদারীপুর)সহ অভিযুক্তরা গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জামিনে মুক্ত হন।
    ভুক্তভোগীদের অভিযোগ, জামিনে বেরিয়ে বজলু খাঁর নেতৃত্বে একদল লোক রাতের আঁধারে আনোয়ার জমাদ্দার ও হায়দার শেখের অবশিষ্ট ঘরবাড়িতে হামলা চালায়। তারা দরজা, জানালা, গ্রিল, ফার্নিচারসহ বিভিন্ন আসবাবপত্র খুলে নিয়ে যায়।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর অবশিষ্ট মালামালও খুলে নেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, এটি পূর্বের অগ্নিসংযোগ ঘটনার ধারাবাহিকতায় পরিকল্পিত লুটপাট।
    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃত আব্বাস চৌধুরী এলাকায় প্রভাবশালী ব্যক্তি ছিলেন। বজলু খাঁ তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
    অভিযুক্তদের মধ্যে রয়েছেন— বজলু খাঁ, আরিফ শেখ, নাসির শেখ, ইকবাল ফরাজী, মোস্তাক হাওলাদার, রাসেল মোল্লা, মহিদুল সরদার, বোরহান সরদার, হাসিবুল বেপারী, রুহুল শেখ, হেলাল শেখ, দুলাল শেখ, মাহাবুল শেখ, রিয়াদ শেখ ও কুদ্দুস খাঁ।
    ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে ডাসার থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST