মাদারীপুর প্রতিনিধি,
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহার ও লাইসেন্স বহির্ভূত কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ইটভাটাকে মোট চার লক্ষ টাকা জরি মানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান।
বিশেষ অভিযোগের ভিত্তিতে পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, JSB এবং MRK নামক দুটি ইটভাটা সরকারি নিষে- ধাজ্ঞা অমান্য করে অবৈ- ধভাবে জ্বালানি কাঠ ব্যবহার করছে এবং ভাটায় স’মিল স্থাপন করে পরিবেশের ক্ষতিসাধন করছে।
অভিযান শেষে সংগৃহীত জরি -মানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট নাজমুল আলম খান জানান, পরিবেশ রক্ষায় অবৈ- ধ ইটভাটার বিরুদ্ধে এমন অভি- যান আগামীতেও অব্যাহত থাকবে।


