ঢাকাTuesday , 7 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভারতীয় সীমান্তে জহুর আলীর লাশ বাংলাদেশ সীমান্তে স্ত্রী সন্তানদের কান্না।

    admin
    January 7, 2025 9:01 pm
    Link Copied!

    আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থল বন্দরের পশ্চিম দিকে জহুর আলী (৬০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। হত্যার পর ওই ব্যক্তির মরদেহ তারা নিয়ে গেছে।

    মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ নুর আলম।

    নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর পুত্র।

    স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, জহুর আলী (৬০) নামে ওই ব্যক্তি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তিন দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় সে বেশ কিছু লুঙ্গি সাথে নিয়ে আসেন। সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান। এসময় তিনি তার পরিবারের সদস্যদের বলে যায় লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবেন। কিন্তু আর ফেরেননি।

    স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকা থেকে তাকে হয়তো ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে মরদেহ তারা নিয়ে যায়। তারা বলেন, জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেন এমনভাবে হত্যা করা হলো তা বোধগম্য নয়। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।

    চুনারুঘাট থানার (ওসি) মোঃ নুর আলম বলেন, বিষয়টি জানার পর আমরা বিজিবিকে সাথে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST