ঢাকাMonday , 9 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    March 9, 2026 11:30 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা-এ বাঞ্ছারামপুর প্রেস ক্লাব-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার বিসমিল্লাহ রেস্টুরেন্ট-এ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামীম শিবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্বাস আলী এবং সমবায় কর্মকর্তা আবদুল আহাদ।
    এ সময় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়সাল আহমেদ খান ও আলমগীর হোসেন,
    যুগ্ম সাধারণ সম্পাদক
    মো: সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, অর্থ সম্পাদক আগা শামীম, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক সাদ্দাম হোসেন, ক্রীড়া, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন, পলাশ মিয়া, রিপন সরকার, আতিকুর রহমান লিটন, আলী আহম্মদ, আশিকুর রহমান বাবু, রোমন হায়দার, মেহেদী হাসান মেহের, জয়নাল আবেদীন, আরজু হাসান, আমির হোসেন, মমিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, সমাজের উন্নয়ন ও গণমানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
    ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST