
সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ। তিনি বলেন, “প্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই ভূমিকা যথাযথভাবে পালন করে চলেছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক এবং উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি লিটন মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বাঞ্ছারামপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল আহমেদ খান।
বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন সাংবাদিক আলমগীর হোসেন, সফিকুল ইসলাম, ফজলে রাব্বি রিফাত, সোহাইল আহমেদ, পলাশ মিয়া, আশরাফুল ইসলাম মারুফ, আতিকুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। তারা তথ্যবহুল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে মাল্টিমিডিয়ার কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।