
মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত মাননীয় বিচারপতি জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের সরকারি সফরের অংশ হিসেবে নওগাঁ জেলায় আগমন উপলক্ষে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম ফুলেল শুভেচ্ছা জানান। অতঃপর জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় বিচারপতি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় নওগাঁ জেলার বিচার বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।