সুলতানা পারভিন মিষ্টি
উপজেলা প্রতিনিধি
পাবনা জেলার ঈশ্বরদীতে ২৩ এ জুন সকাল ১১ টাই পাবনা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় ও পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের পরিচালনায় সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে খাইরুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে মূল সড়ক প্রদক্ষিণ করে সোজা বাজার মুখি হয়ে এক নাম্বার গেটে মিছিলটি সমাপ্ত হয়।
সে সময় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সহ বণিক সমিতির সভাপতি নান্নু হোসেন, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, ছাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কাস আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা জনি, সহ উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা পারভিন মিষ্টি, পৌর ৫ নং ওয়ার্ডের নেত্রী মৌসুমী, ৬ নং ওয়ার্ডের নেত্রী মিলি ৯ নং ওয়ার্ডের নেত্রী স্মৃতি, মিরা, সোনিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
জাকির হোসেন জুয়েলের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।