
সুকুমার ঋষি পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায়(৪) বছর বয়সি একমাত্র শিশু সন্তান বিদ্যালয়ে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন মানসুরা খাতুন (১৯) নামের এক গৃহবধূ। গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে স্বামী বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে পোরসা উপজেলা ঘাটনগর ইউনিয়নে কুঁড়িপুকুর গ্রামে। এই ঘটনায় মানসুরা স্বামী মোশারফ হোসেন (২২) গত রাতে পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে মানসুরা খাতুন তার সন্তান বিদ্যালয়ে রেখে আসার কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। এ সময় তিনি ঘরে রাখা নগদ অর্থ এবং কিছু কাপড় চোপড় সঙ্গে নিয়ে যান। স্বামী মোশারফ হোসেন ও তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। মোশারফ হোসেন বলেন তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মাঝেমধ্যে কথা কাটাকাটি হতো। তবে ভাবিনি, সে এভাবে পালিয়ে যাবে। তাদের একমাত্র (৪) বছরের ছেলে সন্তান এখন আমার কাছেই আছে। মোশারফ হোসেন আরো বলেন ভবিষ্যতে কথা বলে তার স্ত্রী নামে ব্যাংকে কিছু আমানত রাখে। মোশারফ হোসেনের বাবা বদিউর জামান বলেন, ছেলের বউ সন্তানকে বিদ্যালয়ে রেখে আসার কথা বলে আর বাড়ি ফেরেনি। টাকা পয়সা ও কাপড় নিয়ে চলে গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।