স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা ধুনট উপজেলা সদর ইউনিয়ন অন্তর্ভুক্ত পেঁচীবাড়ী বাজার থেকে জালশুকা গ্রামের জন সাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙেচুরে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে করে সাধারণ জনগণের চলাচল করা এখন মৃত্যু কূপ হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাটি অতিসত্বর এলাকার মাণুষের চলাচলের জন্য দ্রুত সংস্কার করা জনকল্যাণে বিশেষ প্রয়োজন বলে মনে করছেন জণসাধারণ,সেই সাথে জোড়ালো দাবি জানিয়েছেন অত্র এলাকার সকল পথচারীরা।
বর্তমানে রাস্তা দিয়ে সাধারণ মানুষ, অটোরিকশা,অটো ভ্যান, বাইসাইকেল, মটরবাইক,কার,মাইক্রো, ভটভটি, নিয়ে চলাচল করতে গিয়ে গর্তে পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সহ প্রাণ হারানোর মত ঘটনা ঘটে যাওয়ার আশংকায় ভূগছেন। এই রাস্তাটি চকিবাড়ী, মথুরাপুর হয়ে চান্দাইকোনা,খাটিয়ামারি, হয়ে কাজিপুর, আবার ভবনগাতি হয়ে শেরপুর, চকডাকাতিয়া হয়ে ধানগড়া,বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ।রাস্তাটি ভেঙ্গেচুরে বড় বড় গর্তে খানাখন্দে ভরা জনগণের মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্হানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার চৌকি বাড়ী ইউনিয়নের পেঁচীবাড়ী বাজার থেকে জালশুকা গ্রাম পর্যন্ত মাঝে মধ্যে বেশ কয়েকটি স্থানে পাকা সড়কের পাশে জল আবহাওয়ার কারণে বৃষ্টির পানি গড়ে রাস্তা ভেঙে খালে পড়ায় পথচারীদের মরণ ফাঁদে পরিণত হয়েছে ইতিমধ্যে গত ১৫ই জুলাই রোজ বুধবার বিকেল সাড়ে চারটায় একটি অটোভ্যান খাদে পড়ে শ্রী পরিতোষ সরকার নামে এক পথচারী আহত হয়েছে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে শত শত হাজার হাজার লোকজনের যাতায়াত এবং অটোরিকশা ,ভ্যান, মাইক্রোবাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে, পথচারী গন প্রতিদিন দূর্ঘটনার স্বীকার হচ্ছেন এবিষয়ে পেঁচীবাড়ী গ্রামের মৃত পৌষরাম সরকারের ছেলে শ্রী অধির চন্দ্র সরকার, মৃত আব্দুল সেখের ছেলে বেল্লাল হোসেন, মৃত হরেন চন্দ্র সরকারের ছেলে অনিল চন্দ্র সরকার ,মৃত আজম আলী সেখের ছেলে আব্দুল আজিজ সেখ, মৃত সুধীর সরকারের ছেলে শ্রী রঞ্জিত সরকার, মৃত নরেন্দ্র নাথ সরকারের ছেলে স্বপন সরকার, মৃত বৃন্দাবনের ছেলে বিপ্লব সরকার,ও মৃত সচিন সরকারের ছেলে শ্রী পরিতোষ সরকার সহ অত্র এলাকবাসী রাস্তাটি দ্রুত সংস্কার কাজ করে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানান।