
জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার জন্য জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের ঈগল মার্কার নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি পৌরসভার দমদমা এলাকার জয়পুরহাট- হিলি সড়কের পুরাতন পৌরসভা কার্যালয় সংলগ্ন এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উপজেলা যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও বক্তব্য রাখেন ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জহুরুল ইসলাম।
বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।