ঢাকাTuesday , 28 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোশাহিদ সরকার গ্রেপ্তার

    admin
    January 28, 2025 7:51 pm
    Link Copied!

    চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চুনারুঘাট উপজেলার সহ-সভাপতি মোশাহিদ সরকার (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মোশাহিদ সরকার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে সোমবার রাতে চুনারুঘাট থানা পুলিশের সহযোগীতায় চুনারুঘাট পৌরশহর থেকে মোশাহিদকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ। পরে রাতেই থাকে মাধবপুর থানায় নিয়ে যাওয়া হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা মামলায় তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এছাড়াও মোশাহিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
    গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে আজেবাজে মন্তব্যের করেন। এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ছবি এডিট করে কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করে আসছিলেন । তার এসব কর্মকাণ্ডের কারণে বিশিষ্ট ব্যক্তিবর্গের ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণায় অনেককে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে। মোশাহিদ সরকার মাধবপুরের মামলা এছাড়াও শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ ছাত্রজনতার উপর হামলা মামলার এজাহার নামীয় আসামী। কিন্তু ওই মামলায় জামিনে মুক্ত হলেও ফেইসবুকে থামেনি তার গুজব ছড়ানো ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST