দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের নিবন্ধন ও প্রত্যয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে। শিক্ষক নিবন্ধনের আবেদন নেওয়ার কার্যক্রম চলছে। এটি শেষ হলে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রিলিমিনারি পরীক্ষা কবে নেওয়া হবে তা জানিয়েছে এনটিআরসিএ।
প্রিলিমিনারি পরীক্ষা আগামী নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।