
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এডিআর এর মাধ্যমে টাকা প্রাপ্ত ক্লায়েন্টদের নিয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৩ মে সকল ১০ টায় ব্র্যাক নিয়ামতপুর আইন সহায়তা কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন পরিচালনা করেন মোঃ মাজেদুল ইসলাম অফিসার (সেলপ)। এই ওরিয়েন্টেশন এর মাধ্যমে ভূক্তভোগী নারীরা আর্থিক ব্যবস্থাপনা ঝুঁকি চিহ্নিতকরণ, আয় বৃদ্ধিকরণ কাজে বিনিয়োগের সাথে যুক্ত হওয়ার উপায় জানতে পারেন। সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানের ধরণ, মাসিক পারিবারিক বাজেট বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারী নারীরা এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।