ঢাকাTuesday , 16 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান 

    admin
    July 16, 2024 4:15 pm
    Link Copied!

    আতিক করিম, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রায়হান কবির, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন, নওগাঁ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু এবং নিয়ামতপুর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোহাম্মদ আল মাহমুদকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। 

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, উৎপল সরকার পিন্টু, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক সরকার শাহ আলম, অর্থ সম্পাদক জামিনুর ইসলাম, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, কার্যনির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম, রকিবুল ইসলাম, জাকির হোসেন, নাজমুল হক, রোকেয়া চৌধুরী, রাসেল মাহমুদ, করিম আতিক, তোফায়েল আহমেদ প্রমূখ। 

    আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের এলাকার বস্তুনিষ্ঠ, সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST