ঢাকাWednesday , 5 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে পুকুরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

    Link Copied!

    নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
    নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম রতন চন্দ্র শীল(৪৭)। তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাংগাবাড়ি ইউনিয়নের কালীপদ চন্দ্র শীলের ছেলে।

    পুলিশি সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। সংবাদ পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো (পিটিআই) এর সদস্যরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে।

    আরও জানা গেছে, রতন চন্দ্র শীল এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হোন। তার মরদেহ নেওয়ার জন্য পরিবারের সদস্যরা রওনা হয়েছেন।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। # ৫ জুন ২০২৪ ইং
    মোঃ সিরাজুল ইসলাম
    ০১৭২৪-০৫৬১৬০

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST