শেখ রুবেল আহমেদ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ অক্টোবর ২০২৫ ইং সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরীর নির্দেশে 2 নং চন্দননগর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মহল্লায় এই লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ শেষে দেশনেক তারেক রহমানের বার্তা তুলে ধরে বক্তব্য রাখেন
নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি'র অন্যতম সদস্য বদিউজ্জামান বদি, নিয়ামতপুর উপজেলার বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী সোবেদ, এছাড়া উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি ও ২ নং চন্দননগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ