ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁ জেলার নওগাঁর সদর উপজেলায় আসন্ন দুর্গাপুজা যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

    admin
    September 24, 2025 12:29 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    মঙ্গলবার নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন।
    এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম সিদ্দিকী, উপজেলা আনছার-ভিডিপি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা ও পৌর বিএনপি, জামায়েতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ ও সকল পূজা মন্ডব কমিটির নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন বলেন, এবার উপজেলার ১২৫ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গাপূজা উদযাপন হচ্ছে। ইতি মধ্যেই সকল পূজা মন্ডবে সরকারের পক্ষ থেকে পাঠানো উপহার প্রদান করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও একটি সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার তাই এই উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ব্যক্তি বা মহল মিথ্যে তথ্য ছড়িয়ে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার সুযোগ যেন না পায় সেই জন্য প্রত্যককে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST