
শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
ঘোড়াঘাট (দিনাজপুর): ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল জনসমাগমের মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে পালিত হলো প্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা।
বুধবার (২৪ জুন) ভোর থেকেই পুণ্যার্থীদের ঢল নামে এই ঐতিহাসিক ঘাটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পবিত্র গঙ্গা স্নানের মাধ্যমে পাপমুক্তি ও আত্মশুদ্ধির আশায় অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এতে অংশগ্রহণ করেন। স্নান শেষে ভক্তরা পূজা-অর্চনা, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। এ সময় ধর্মীয় সংগীত, কীর্তন ও ভজনের সুরে পুরো এলাকা এক ভক্তিপূর্ণ আবহে পরিণত হয়।
শুধু ধর্মীয় আচার নয়, মেলাটি স্থানীয়দের জন্য একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়। মেলা প্রাঙ্গণে হরেক রকমের দোকানপাট, হস্তশিল্পের সামগ্রী, খেলনা, এবং মুখরোচক মিষ্টি ও খাবারের স্টল বসে। ছোট-বড় সবার আনন্দ-উপভোগের জন্য বিনোদনের নানা ব্যবস্থাও ছিল মেলায়।
মোঃ শাহারুল ইসলাম
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
মোবাইল নাম্বার 01754891515
তারিখঃ২৪-০৬_২৬ইং