ঢাকাTuesday , 8 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দালাল তোফাজ্জল ও স্ত্রী জেসমিন এর খপ্পরে পড়ে সৌদি আরবে নিঃস্ব চুনারুঘাটের ৪০ যুবক

    admin
    July 8, 2025 1:17 am
    Link Copied!

    আব্দুল জাহির মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি: সৌদি আরবে উচ্চ বিলাসী বেতনের লোভ দেখিয়ে ৪০ যুবক কে নিঃস্ব করার অভিযোগ উঠেছে দালাল তোফাজ্জল ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে।তোফাজ্জল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের সুরুজ আলীর ছেলে।ইতিমধ্যেই দালাল তোফাজ্জল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।বছরখানেক আগে দালাল আফজলের লোভনীয় অফারে চুনারুঘাট সহ বিভিন্ন এলাকায় ৪০ জন যুবক সৌদি আরব ভিসা দেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা করে নেয়।তাদেরকে সেখানে নেওয়ার পর আকামা বা কাজের সুযোগ সুবিধা দেয়নি দালাল তোফাজ্জল। ফলে এক বছর যাবত রাস্তায় ও পার্কের বিভিন্ন স্থানে রাত যাপন ও মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগীরা।তারা সৌদি আরব থেকে সামাজিক মাধ্যমে মানবতার জীবনযাপন এর বিভিন্ন চিত্র তুলে ধরে কান্না জড়িত কন্ঠে ভিডিও প্রকাশ করেন।

    দালাল তোফাজ্জল প্রতিবেশী বলেন,১ বছর পূর্বে তার কিছুই ছিল না। হঠাৎ ২ কোটি টাকা খরচ করে নিজের আলিশান বাড়ি তৈরি করেন তার স্ত্রী জেসমিন।বাংলাদেশে দালাল তোফজ্জলের টাকা-পয়সার লেনদেন করেন তার স্ত্রী জেসমিন।

    ভুক্তভোগী একই গ্রামের বাসিন্দা শামীম আহমেদ সৌদি আরব থেকে ভিডিও বার্তায় বলেন তিনি এক বছর যাবত মানবেতর জীবনযাপন করছেন, বারবার দালাল তোফাজ্জল কে টেলিফোন দিলে সে ফোন রিসিভ করছেনা।
    একইভাবে জাহির মিয়ার ছেলে মোঃ শামীম মিয়া,শওকত আলীর ছেলে শাকিল মিয়া,বাচ্চু মিয়ার ছেলে শাহিন মিয়া,দুদুমিয়ার ছেলে হৃদয় মিয়া, মোতালেব মিয়ার ছেলে লিটন মিয়া,বাসুল্লা গ্রামের আলমগীর মিয়ার ছেলে নাঈম মিয়া,মোস্তফা মিয়া ছেলে উজ্জল মিয়া সহ ৪০ জন।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন,ইদানিং অনেক লোকজন দালাল তোফাজ্জল এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন। সে প্রবাসে থাকার কারণে বিষয়গুলো মীমাংসা বা কোন প্রদক্ষেপ নেওয়া যাচ্ছে না। ভুক্তভোগীরা আমাকে ফোন দিয়ে বারবার যোগাযোগ করছেন।

    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বলেন,অনেকেই মৌখিকভাবে অভিযোগ দিচ্ছেন তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST