সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) নির্বাচনী আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নেতৃত্বে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় উজানচর ইউনিয়নের রাধানগর মাদ্রাসা মাঠে উজানচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মহাসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল হামিদ মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা, উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা ভিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, জেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল করিম।
সভায় বক্তারা বলেন,
> “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের গণমানুষের মুক্তির রূপরেখা।”
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত কর্মীদের মাঝে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।


