ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্ত্বে চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র প্রশিক্ষণ কর্মশালা

    admin
    September 24, 2025 12:26 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন   
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব আয়োজনের নিমিত্ত্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আয়োজনে সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাস এর মাধ্যমে ও ডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়ে উদ্বুদ্ধ করণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার বিএমডিএ প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় সেচের পানির অপর্যাপ্ততা এলাকায় শস্য বিন্যাস এর মাধ্যমে ও ডব্লিউ ডি পদ্ধতিতে সেচ প্রদান করে পানি সাশ্রয়করণ উদ্বুদ্ধকরণ, কর্তৃপক্ষের চলমান প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সাম্যক ধারনা ও ভূ-উপরিস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা ও আর্থসামাজিক উন্নয়নে বিএমডিএ’র ভূমিকা শীর্ষক আলোচনা হয়।

    প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তরিকুল আলম অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিন্নুরাইন খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গবেষণা ও প্রশিক্ষণ শাখা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) রাজশাহী, গোমস্তাপুর উপজেলার নির্বাহী অফিসার জাকির মুন্সী, বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ, বিএমডিএ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী মো. আলম আব্দুল মান্নান, পরিদর্শক মোঃ ইউসুফ আলী, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলামসহ অনেকে।

    তরিকুল আলম বলেন “কৃষি উদোক্তাই আগামীর সফল মানুষ” এই শ্লোগানে তরুন প্রজন্যে লিডারশীপ ও উদ্ভাবনী মেধা দিয়ে কৃষিকে এগিয়ে যেতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST