ঢাকাSaturday , 23 March 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

    admin
    March 23, 2024 11:32 am
    Link Copied!

    নিজস্ব প্রতিনিধ:- মোঃ শিপন মিয়া
    শুক্রবার রমজানের ১১ তম দিনে রাজধানী ঢাকার পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি(পাবনা জেলাধীন আংশিক সাথিয়া, বেড়া,আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।কাশিনাথপর এর কৃতি সন্তান যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এএফএম আলমগীর এফসিএ,(চীফ এক্সিকিউটিভ পার্টনার – আর্টিসান চার্টার অ্যাকাউন্টেন্টস)প্রকৌশলী আজহারুল ইসলাম( সাবেক মেম্বার পিডিবি), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস), সাংবাদিক পারভেজ খান (প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন),সৈয়দ রফিকুল ইসলাম চপল( এসপি, এস বি),সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম খান শামীম, এ্যডভোকেট রফিকুল ইসলাম (সুপ্রীম কোর্ট বাংলাদেশ),ডাঃ জামিনুর রহমান খান জামিল(এডিসি,মিরপুর,ডিএমপি)অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম।ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর এর সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে । উপস্থিত অতিথিবৃন্দ বলেন ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পরবো। উল্লেখ্য উত্তর বঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর, পাবনা জেলার পূর্বাঞ্চলে জমিদার কাশিনাথ রায় বাবুর নাম অনুসারে এই এলাকার নাম কাশিনাথপুর করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST