ঢাকাMonday , 3 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ডাকাত দলের হামলায় মারা গেলেন শায়েস্তাগঞ্জ ব্যাবসায়ী

    admin
    February 3, 2025 1:57 pm
    Link Copied!

    আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা : ডাকাত দলের হামলায় মারা গেলেন শায়েস্তাগঞ্জ রোডের ব্যবসায়ী গ্রামিন টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক ও বিএনপি‌ নেতা মোঃ মহসিন মিয়া (৩৮)। সোমবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আব্দুর রহিম মাষ্টার এর বড় ছেলে।

    স্থানীয়রা জানান, রাত প্রায় ১২টার দিকে মহসিন মিয়া দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়াসহ পুলিশের মাধ্যমে খবর পান যে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে গাছ ফেলে ডাকাতি হচ্ছে। খবর পেয়ে উদ্ধারেরে জন্য ঢাকা সিলেট মহাসড়কের ফারদিন মারদিন হোটেলের কাছে যাওয়া মাত্র ডাকাতদল তাদের ঘিরে ফেলে।

    এসময় ডাকাতরা ইলিয়াস এর সাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং কৌশলে মহসিন পালিয়ে যাবার সময় ডাকাতদল তাকে ধাওয়া করে। এরইমধ্যে চারদিকে ঘটনার জানাজানি হলে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দল পালিয়ে যায়। এরপর মহসিন মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ৪ টার সময় তাকে অজ্ঞান অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠের কাছে তাকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহসিন মিয়াকে উদ্ধার করে। এছাড়া ডাকাতির সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST