
“আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী – জাপান” নামে সংগঠনের আত্মপ্রকাশ
সফিকুল ইসলাম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জাপানের রাজধানী টোকিওতে বসবাসরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা–২০২৫। স্থানীয় সময় ২০ জুলাই (রবিবার) বিকাল ৫টা ৩০ মিনিটে হিগাশিজুজু এলাকার ফুরি আইকান হলে এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সমাজসেবক সামছুল হুদা এবং সঞ্চালনা করেন গোলাম মোস্তফা জিহাদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত, যা প্রবাসের মাটিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ রবিউল ইসলাম (রাব্বি)। এছাড়াও বক্তব্য দেন মোঃ আশিকুল ইসলাম রাজিব, মোঃ নকির আহমেদ, আমজাদ হোসেন ভূঁইয়া মিতুল, ফারহান রাসেল, সুমন ইসলাম, মোঃ আরাফাত ও আব্দুল্লাহ আল মুক্তাদি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী। এতে জেলার ঐতিহাসিক গৌরব, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক সম্প্রীতির চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সর্বসম্মতভাবে ঘোষণা করা হয় নতুন প্রবাসী সংগঠন “আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী – জাপান”। একইসঙ্গে গঠিত হয় সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি। এতে
সভাপতি নির্বাচিত হন রবিউল ইসলাম চৌধুরী রাব্বি (নবীনগর) এবং
সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম রাজিব (বাঞ্ছারামপুর)।
কমিটির অন্যান্য পদে রয়েছেন:
সাংগঠনিক সম্পাদক: আমজাদ হোসেন ভূঁইয়া মিতুল (কসবা),
অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল মুক্তাদি,
সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম রাজিব বলেন,
“এই সংগঠন জাপানে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর পাশে থাকবে—দুঃখে, প্রয়োজনে ও উৎসবে। আমরা ঐক্যবদ্ধভাবে কল্যাণে কাজ করতে চাই।”
নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও আবৃত্তিতে মাতিয়ে তোলে উপস্থিত সবাইকে। শিশু-কিশোরদের অংশগ্রহণেও মিলনমেলা হয়ে ওঠে প্রাণবন্ত।
সমাপনী বক্তব্যে সভাপতি রবিউল ইসলাম রাব্বি বলেন,
“এমন আয়োজন প্রবাসী জীবনকে প্রাণবন্ত রাখে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আমাদের।”
এই আয়োজনে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের মধ্যে গড়ে ওঠে বন্ধনের সেতুবন্ধন।