
আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউচার।
পরিদর্শনকালে তিনি প্রকল্পগুলোর কাজের গুণগত মান ও অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখেন। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ নিয়ম মেনে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউচার জানান, সরকারের উন্নয়নমূলক বরাদ্দের শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই নিয়মিত তদারকি ও পরিদর্শন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না এবং প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ্ মিন্টু ফরায়েজী,স্থানীয় জনপ্রতিনিধি সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ হাওলাদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের শাজাহান মোল্লা,আবুল হোসেন,নিটন গাইন,নজরুল ইসলাম বেপারী,ফাতেমা বেগম সভাপতিগণ উপস্থিত ছিলেন।