ঢাকাTuesday , 3 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

    admin
    February 3, 2026 9:44 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অসহায় ও দরিদ্র মানুষের
    চিকিৎসাসেবা দিতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনভর পাবনার সুজানগর উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় দিনভর ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে বিভিন্ন রোগের প্রায় পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা দেয়া হয়। ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ড্যাব সমন্বয়ক ডাঃ ওয়াসিম খান সহ বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ চিকিৎসাসেবা প্রদান করেন।এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন ও উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজ মন্ডল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST