
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার
নিয়ামতপুরে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদ্যাপিত
নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর:
"মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন,মোঃ রেজাউল করিম — সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ অফিসার,মোঃ রফিকুল ইসলাম — উপজেলা কৃষি কর্মকর্তা,মোহাঃ শরীফ উল আলম — উপজেলা মৎস্য কর্মকর্তা।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বিপুল সংখ্যক মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মাছের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিয়ামতপুর উপজেলাকে মৎস্য সম্পদে আরও স্বাবলম্বী করার জন্য মৎস্যচাষীদের বিভিন্ন পরামর্শ দেন এবং সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে স্থানীয় জলাশয় ও পুকুরগুলোর সঠিক ব্যবহার এবং নিরাপদ মাছ উৎপাদনের নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি মোছাঃ মুর্শিদা খাতুন সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং স্থানীয় মৎস্যচাষীদের সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।