ঢাকাWednesday , 15 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটের ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

    admin
    January 15, 2025 7:07 pm
    Link Copied!

    হারুন অর রশিদ
    স্টাফ রিপোর্টার
    অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে সুবর্ণা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে সদর উপজেলার খেজুরতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর  সমত পাড়া গ্রামে সুজাউল ইসলামের মেয়ে। ওসি শাহেদ আল মামুন জানান, গৃহবধূ সুবর্ণা আক্তার নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানযোগে জামালগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে খেজুরতলী এলাকায় পৌঁছালে চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন সুবর্ণা আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST