ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফেরদৌস নামে এক ব্যক্তি গুরুতর আহত

    admin
    April 25, 2026 8:42 pm
    Link Copied!

    মাদারীপুর প্রতিনিধি

    মাদারীপুরে ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ফোরদৌস বেপারী (২১) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ভিকটিমের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, পশ্চিম মিনাজদী এলাকার সিরাজ বেপারীর ছেলে ফোরদৌস বেপারীর সাথে একই এলাকার ইউনুস বেপারী ও আলম বেপারীদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গতকাল ২৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফোরদৌস নিজ বাড়িতে ফেরার পথে বিবাদীগণের বাড়ির সামনে পৌঁছালে ইউনুস বেপারী, আলম বেপারী, রোমান বেপারী ও ইমামুল বেপারীসহ আরও কয়েকজন তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
    পরবর্তীতে বিবাদীগণ তাদের বাড়িতে নিয়ে ফোরদৌসকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মারধরের এক পর্যায়ে বিবাদীগণ ভিকটিমের সাথে থাকা ব্যবসার নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

    চিৎকার শুনে ভিকটিমের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছেন।
    এই ঘটনায় ভিকটিমের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তারা প্রশাসনের কাছে এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST