নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদ
ত্যাগী ও দলের দুঃসময়ে থেকে বিএনপির আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় সাবেক ছাএনেতা ও পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
মোহাম্মদ নজরুল ইসলাম সরদার।’কে নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমজনতা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। রাজনিতীতে যারা ত্যাগী নিরঅহংকার ও কর্মিবান্ধব সংগঠক তারাই অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা। তবে আসন্ন নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে চিত্র সম্পুর্ন ভিন্ন।
তবে সাধারণ জনতার সাথে কথা বলে এমনই তথ্য জানা গেছে, যদি আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি দলীয় পতিকে না হয় সেক্ষেত্রে সদযোগ্য প্রার্থী বেছে নিতে সাধারণ জনগণের অনেক সুবিধা হবে কারণ যখন দলীয় প্রার্থী দেয়া হয় তখন দলীয় প্রার্থীর কথা চিন্তা করে যোগ্য প্রার্থী যাচাই করা সম্ভব হয় না। তাই সাধারণ ভোটাররা মনে করেন দুঃসময়ে সুখে-দুখে নাজিমগঞ্জ ইউনিয়ন-বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সব সময় তাদের পাশে দাঁড়ান এবং অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করে থাকেন তাই আসন্ন ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে তৃণমুল পর্যায়ের ভোটারদের মাঝে। আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সরদার আমার দেশ প্রতিদিনকে দেয় একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে নাজিরগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষ এখনো অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় রয়েছে অনেকটা পিছিয়ে। বিগত সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফ্যাসিষ্ঠ সরকারের রাতের ভোটে নির্বাচিত চেয়ারম্যন তাদের অদক্ষতা, লুটতারাজ,দুর্নিতী ও অযোগ্যতার কারনে জনগনের দৌড়গোড়ায় কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ব্যর্থতার প্রমান দিয়েছেন। জনগনের ভোটে নির্বাচিত সেই চেয়ারম্যনের অদক্ষতা এবং ব্যর্থতার কারনেই এখন পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে অনেকটা অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত রয়েছেন নাজিরগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার সাধারণ জনগন। তিনি আরো বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ জনতা সেইসব অদক্ষ, ব্যাক্তিদেরকে ইউনিয়নের সচেতন জনগন ইউনিয়নের চেয়ারম্যান হিসেব রায় দিবে না কিংবা দেখতেও চাই না।
এখানে সকল পর্যায়ের উন্নয়ন, ফ্যসিষ্ট সরকারের সংস্পর্শে যারা ছিলেো তাদেরকে আর চাইবে না। ইউনিয়ন পরিষদের কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে হলে দক্ষ, ত্যগী সাধারণ জনতার পাশে যারা সবসময়ই ছিলো এবং তরুণ নেতৃত্বের লোককেই রায় দিবে ইনশাআল্লাহ।ইউনিয়নের মানুষ এখন আগের চেয়ে অনেকটাই সচেতন হয়েছেন। আগামী নির্বাচনে ইউনিয়নের সাধারণ সচেতন নাগরিকগণ একজন শিক্ষিত, দক্ষতাসম্পন্ন, যোগ্য ও সৎ ব্যাক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। এসময় নাজিগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার আরও বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আগ্রহী নির্বাচনে জনবিচ্ছিন্ন নয়,এখানের সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের দোয়া ও আন্তরিক ভালবাসা এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে বিজয়ী হয়ে একজন জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে জনগনের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দিতে চাই। আসন্ন সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সাধারন জনগন তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে, জনগনের সেবক হিসেবে সততা ও দক্ষতার সাথে নিজের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবো বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে সাধারন জনগনের গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।