
সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে গণসংহতি আন্দোলনের পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
বৃহস্পতিবার বিকেলে ছয়ফুল্লাকান্দি বাজারে গণসংহতি আন্দোলনের ইউনিয়ন শাখা পার্টি অফিসের শুভ উদ্বোধন করেন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন—“বাঞ্ছারামপুর একটি নতুন রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।”
এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের স্থানীয় নেতা শামীম শিবলী।
এছাড়াও ইউনিয়ন ও আশেপাশের এলাকার বিভিন্ন নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি গণসংহতি আন্দোলনের স্থানীয় কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।