
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে কৃষি জমি থেকে মাঠি কাটার দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৭ মার্চ সন্ধায় চুনারুঘাট উপজেলার পৌর শহরের বাগবাড়ি,উত্তর বড়াই এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার ভূমি মাহবুবুল আলম মাহবুব অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে মো: নোমান মিয়া, পিতা: মকসুদ আলী, গ্রাম - বড়াইল, চুনারুঘাট কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৭০,০০০ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।