
আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৭ টা ৪০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ৯৭ বোতল এস্কাপ সিরাফ জব্দ করা হয়। বুধবার সকালে ৫৯ বিজিবি'র মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান , চকপাড়া বিওপিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০-৮ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ৯৭ বোতল এস্কাপ সিরাফ জব্দ করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।