
আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (০৩ জুলাই) রাত আনুমানিক ১১ টার দিকে চকপাড়া সীমান্তের বিপরীতে সীমান্ত পিলার ১৮৩/৩-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর অধীনে চকপাড়া বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি এর টহলদল এবং স্থানীয়দের বাঁধার মুখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণরূপে প্রতিহত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানায় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বাধীন মল্লিক সুলতানপুর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৩-এস হতে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিম পাড়া এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে কিছু লোকের সমাগম হওয়ার ঘটনার তথ্য পেয়ে তাৎক্ষণিক বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে বিজিবি গোপন সংবাদ মাধ্যমে জানতে পারেন আনুমানিক ১২ জন বর্তমানে শূন্য লাইন হতে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিম পাড়া এলাকায় অবস্থান করছিল। বর্তমানে উক্ত এলাকায় বিজিবি ও স্থানীয় জনসাধারণ সতর্ক অবস্থানে রয়েছে। পরে ০৪ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজস্ব যানবাহনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে যায়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিজিবি সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারীসহ অধিক সতর্কতার সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করছে এবং এ ধরনের কার্যক্রমে এলাকাবাসীর বিশেষ সহযোগিতা করছে এবং আগামীতেও একই তৎপরতা অব্যাহত থাকবে।