আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯বিজিবি)। সোমবার(০৮ জুন) আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটের সময় অভিযান পরিচালনা করে ২৪০ বোতল এসকাফ সিরাফ জব্দ করা হয়। বিজিবি সুত্র জানায়, চাঁনশিকারী বিওপিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামে একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। মালিকবিহীন ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।