ঢাকাMonday , 2 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০ টি গরু জব্দ

    admin
    March 2, 2026 11:37 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন  
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে ০৮টা পর্যন্ত জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়।

    বিজিবি সূত্র জানায়, ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম হতে ০৮টি এবং বাখেরআলী বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ০২টি ভারতীয় গরু জব্দ করে।

    ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

    তিনি জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১০টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত ১০টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে জব্দকৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারী’২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকার ৩৩টি গরু ও ০২ টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST