ঢাকাThursday , 15 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১ মানবপাচারকারীসহ ৪ জন আটক

    admin
    January 15, 2026 7:54 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১মানবপাচারকারীসহ ৪জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩বিজিবি)।
    বুধবার রাতের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর বকচর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সদর উপজেলার চরআলাতুলী ইউনিয়নের বকচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিল।
    আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মো. শাহিন, শিবগঞ্জ উপজেলার চাঁদপুর লহালামারী গ্রামের টুপু আলীর ছেলে মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ঘোড়ামারা আসাম কলোনির বেলায়েত হোসেনের ছেলে শফিকুল ইসলাম এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার সরাল দুর্গাপুর গ্রামের মনছুর আলীর ছেলে তারাজুল ইসলাম।
    বিজিবি সূত্র জানায়, আটক মো. শাহিন মানবপাচারকারী হিসেবে কাজ করছিলেন। তার সহায়তায় অপর তিনজন অবৈধভাবে ভারতের চেন্নাইয়ে গিয়ে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল।
    ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST