ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে ৮শ’ লিটার ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

    admin
    April 28, 2026 12:56 am
    Link Copied!

    আবুল বাসার মিলন 
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (২৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অভিযানে ঘটনাস্থল থেকে চারটি ড্রামে রাখা মোট ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল পুনরায় পাম্পের ট্যাংকে ফিরিয়ে রাখা হয়।

    অভিযান প্রসঙ্গে ইউএনও মাজহারুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ড্রাম ভর্তি করে বাল্ক আকারে একটি ভাটায় তেল সরবরাহ করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ কার্যক্রম বন্ধ করা হয়।

    পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের ক্ষেত্রে আগে থেকে প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।

    তিনি আরও জানান, প্রয়োজনীয়তা যাচাই সাপেক্ষে অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি পাম্প মালিককে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST