
আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আবু সালেহ মুসা জঙ্গি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক আবু হাসান মো. সাঈদ বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, এ.এন.এম ওয়াসিম ফিরোজ। আরও উপস্থিত ছিলেনমহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা মো. ইয়াসিন আলীসহ প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী এবং বিআরডিবির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিআরডিবির সফল সুফলভোগীদের মাঝে ঋণের চেক, চারা ও সমবায়ীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক বিতরণ করা হয়।