
আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলকায় মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে রজব আলী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) দুপুরে জেলা শহরের মেডিকেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক রজব আলী তিনি পৌরসভার মসজিদপাড়া এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রজব আলীর সঙ্গে তার এক বন্ধুর দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক বন্ধু নিশান ধারালো অস্ত্র দিয়ে রজব আলীকে পরপর ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম বলেন,কি কারনে এমন হত্যাকাণ্ড হলো এর এখনো সুস্পষ্ট কিছু জানা যায়নি। অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।