সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে মঙ্গলবার সকালে ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মুলক আলোচনা সভা ও জাতীয় দূর্যোগ বিষয়ক র্যালী উপজেলা চত্বর থেকে বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে।
২৬শে মার্চের প্রস্ততি মুলক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুবানা তানজিনের সভাপতিত্বে-বক্তব্য রাখেন, সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল আল মামুন কাউসার, থানার ওসি শহিদুল ইসলাম, কৃষি অফিসার রফিকুজ্জামান ও ৩নং শিংড়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেনসহ আরো অনেকে। আলোচনা শেষে জাতীয় দূর্যোগ বিষয়ক র্যালী ও দূর্যোগ অগ্নিকান্ড মুলক মহড়া দেখানো হয়েছে।
মোঃ সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
তারিখ ১০-৩-২৬
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com


