সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ইজিবাইক মিশুক ব্যাটারি চালিত মালিক শ্রমিক সোসাইটির সাথে ধানের শীষের নির্বাচনী প্রচার-প্রচারণার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সন্ধা সাতটায় ইজিবাইক মিশুক ব্যাটারি চালিত মালিক শ্রমিক সোসাইটির অফিসের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, ইজিবাইক মিশুক ব্যাটারি চালিত মালিক শ্রমিক সোসাইটির সভাপতি মাহফুজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপি'র সভাপতি সাবেক মেয়র জনাব আব্দুস সাত্তার মিলন, তিনি বলেন আমরা সব সময় শ্রমিকদের পাশে আছি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থী বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য দিনাজপুর ৬ আসনের ধানের শীষের নমিনি অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ আপনাদের সুখে-দুখে বিএনপি আপনাদের পাশে থাকবে, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের আহবায়ক সবুজ চৌধুরী,ঘোড়াঘাট পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা সাহারুল ইসলাম,মোমিন,সাকোয়াত,মহিলা দলের যুগ্ন আহবায়ক ফরিদা ইয়াসমিন,যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ রকি যুগ্ন আহবায়ক ইফতারুল ইসলাম ধুলু,সহ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।