এস,এম শাহ্ জালাল, কালকিনি, মাদারীপুর।
গাজীপুরে প্রকাশ্যে নির্মম হত্যা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্ধোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার ছিলেন আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ও ডাসার সকল সাংবাদিকদের ব্যানারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।শনিবার বেলা ১২:০০ঘটিকার সময় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি ও ডাসার উপজেলা যুগান্তরের প্রতিনিধি এইচএম মিলন, ঢাকা প্রতিদিন ও রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকন্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মম হারুন অর রশীদ, দৈনিক সংবাদ কালকিনি প্রতিনিধি আশরাফুল রহমান হাকিম,এশিয়ান টিভির কালকিনি প্রতিনিধি শাহজালাল সরদার, মাইটিভির প্রতিনিধি শেখ লিয়াকত ও একুশে টিভির সাংবাদিক মো. রকিবুজ্জামান, স্বদেশ প্রতিদিন কালকিনি প্রতিনিধি সাহাদাত ওয়াশিম, , চ্যানেল এস এর কালকিনি প্রতিনিধি ইব্রাহিম সবুজ, বিজয় টিভির বিশেষ প্রতিনিধি সৈয়দ মারুফ, দিনকালের কালকিনি ও ডাসার প্রতিনিধি, বাংলাদেশ বুলেটিনের কালকিনি প্রতিনিধি, আমার দেশের প্রতিনিধি খন্দকার শামিম, নিরপেক্ষ কালকিনি প্রতিনিধি সৈয়দ শামীম, প্রতিদিনের সাংবাদের মেহেদী হাসান, আজাহারউদ্দিন, আমার সংবাদ কালকিনি প্রতিনিধি রাজু আহম্মেদ, প্রতিদিনের বাংলাদেশের রাজীব আহমেদ, আজকের দরর্পন ইস্তিয়াক, যায়যায় কালের আজাদ সরদার, মাদারীপুর সংবাদের কালকিনি প্রতিনিধি আব্দুস সালাস ও সাংবাদিক মাহফুজর রহমান ইমরানসহ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, “চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণের কারণে তুহিনকে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে সরাসরি আঘাত করেছে।” সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি ও সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব এ সরকার কে নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র আন্তরিক নয়।”সমাবেশ শেষে সাংবাদিক ‘তুহিন হত্যার বিচার চাই’ সাংবাদিকদের নিরাপত্তা চাই স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
শাহ্ জালাল সরদার
কালকিনি ও ডাসার উপজেলা
মোবাইলঃ ০১৭১৭৪৬০২১৯


