
রাজু আহম্মেদ,গজারিয়া প্রতিনিধিঃমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর মেঘনা শাখা নদীতে মো. ডালিম দেওয়ান (৩৮) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়ার দেওয়ান বাড়ির মৃত ইসমাঈল দেওয়ান মাস্টারের ছেলে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টায় স্থানীয় লোকজন পশ্চিম নয়াকান্দী আনারপাড়ের সুইচ গেটের সামনে মেঘনা শাখা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।